ঢাকাশুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মেধার লালন করে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে : জাহিদ ফারুক

এস এম মনিরুজ্জামান :
জানুয়ারি ২৭, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মেধার লালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, বর্তমান সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছে। এছাড়া ডিজিটাল বাংলাদেশের কারনে শিক্ষার মান এখন উন্নয়ত বিশ্বের কাতারে। শুক্রবার বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ “মোফাজ্জল হোসেন খান বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩” অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাসহ দেশের প্রতিটি খাতে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা আজ দৃশ্যমান। শহরে, গ্রামে সর্বত্র তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই, শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ। ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে ভোট দিয়ে আবারও সরকার গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার ফয়সাল জামিল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম বাদশা ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মধু। এসময় বক্তরা শিক্ষার্থীদের মোবাইলে গেম না খেলে প্রগ্রাম শিক্ষার উপর গুরুত্ব দিতে বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।