ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি :
জানুয়ারি ২৬, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলছেনে, বাগেরহাটের কচুয়ায় স্থাপিত শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজ এই এলাকাকে সমৃদ্ধ করবে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মাধ্যমে আমরা সেই আলোকিত প্রজন্ম পাবো যে আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাবার নামের এই শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই আমাকে উদ্বেলিত করে বিমোহিত করে। আমি আবেগে আপ্লুত যে বাদশা চাচাসহ আমার বাবার হাজার হাজার অনুসারী আছেন, এটা আমার জন্য গর্বের। আমার জীবনে বাবার শূন্যতা ছিল। কিন্তু আল্লাহ তাআলা এক ধরনের পুরণ করারও একটা সুযোগ দিয়েছেন, কারণ বাবাকে যে পরিমাণে ভালোবাসে তার নেতা কর্মীরা।
কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বিসিবির পরিচালক শেখ সোহেল, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কার ইসরাত জাহান ইভা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগী মহাসড়কের শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ইসরাত জাহান ইভা উপজেলার নলবুনিয়া গ্রামের আবু হানিফের মেয়ে। শিশুটি স্থানীয় একটি হিফজুল কুরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশু শিক্ষার্থী ইসরাত জাহান ইভা মাদরাসা ছুটির পর মহাসড়কে একপাশ থেকে অপর পাশে দিয়ে বাড়ী ফিরছিলেন। এসময়ে মোরেলগঞ্জগামী দ্রæতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ইজিবাইকটি ধাওয়া করলে, চালক ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পুলিশ হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।