ঢাকাশনিবার , ২১ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় থেকে ঢাকা ও খুলনা রুটে পুণরায় স্টীমার সার্ভিস চালুর দাবীতে মানববন্ধন

সোহেল, বিশেষ প্রতিনিধি :
জানুয়ারি ২১, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া থেকে ঢাকা ও খুলনা রুটে পুণরায় স্টীমার (রকেট) সার্ভিস চালু করার দাবীতে ভুক্তভ্গোী জন সাধারনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী শনিবার দুপুরের বড় মাছুয়া বলেশ^র নদ তীরবর্তী স্টীমার ঘাট সংলগ্ন সড়কে অয়োজিত এ কর্মসূচিতে মঠবাড়িয়া, শরণখোলা, বামনা, পাথরঘাটা উপজেলার শহ¯্রাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশগ্রহণ করেন।এসময় স্টীমার সার্ভিস পুণরায় চালু করার দাবীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, ইউপি সদস্য মো. কাউয়ূম হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আনোয়ার হোসেন, মৎস্যজীবী লীগ নেতা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক নেতা ডালিম ফিটার, আলমগীর কবির, যুবলীগ নেতা নিয়াজ আহম্মেদ ওমর প্রমূখ।বক্তরা বলেন, অধিকাংশ স্টীমারের স্টাফ ও ঘাট টিকেট মাস্টার কৌশলে টাকা আত্মসাৎ করে সরকারের এ বিশেষ সেবা সার্ভিসকে যুগ-যুগ ধরে লোকসান দেখিয়ে আসছিল। যে কারনে গত প্রায় ৫ মাস আগে নৌ-পথের সরকারি নিরাপদ ও জনপ্রিয় সার্ভিসটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে বন্ধ বাধ্য হয়েছে। বক্তরা সেই সকল দোষিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনাসহ পুণরায় স্টীমার সার্ভিস চালু করতে স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।