ঢাকাশনিবার , ২১ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

dainikkhobor
জানুয়ারি ২১, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার (২১জানুয়ারি) ভান্ডারিয়া থানার উদ্যোগে স্থানীয় পৌর শেখ কামাল অডিটরিয়ামে মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির কক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। পিরোজপুর পুলিশ সুপার মো.সাইদুর রহমান(পিপিএম সেবা)এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভিন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, পৌর প্রশাসক মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টির জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া সরকারি কলেজের প্রভাষক মো. রিয়াজ মোর্শেদ সেরনিয়াবাদ, ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান, উপজেলরা নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মো. মজিবুর রহমান চৌধুরী, সাংবাদিক রিয়াজ মাহাম্মুদ মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিসান সিকদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন বাচ্ছু,উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আবুল হোসেন এবং শিক্ষার্থী নিশা বিনতে জাহিদ প্রমূখ। সমাবেশে বিভিন্ন বক্তাদের বক্তব্যে মাদকের বিষয়টি গুরুত্ব পায়। মাদকের বিষয়ে বক্তাদের বক্তব্যের প্রত্তুত্তরে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বিভিন্ন বলেন, এই ভান্ডারিয়ায় তফাজ্জল হোসেন মানিক মিয়া সহ অনেক গুণি মাণুষের জন্ম। দেশের বিভিন্ন এলাকায় এ উপজেলার অভাবনীয় সুনাম রয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত এ স্বাধীন দেশে দু একটি ছিচকে মাদক বিক্রেতা বা চক্রের কাছে এখানে উপস্থিত এতোগুলো লোক হেরে যাবো ? পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের স্থান থেকে আপনারা সবাই সম্মিলিত ভাবে বাংলাদেশ পুলিশকে সহায়তা করেন অবশ্যই মাদক নির্মূল করা সম্ভব হবে। ২০৪১সালে ভিশন তরান্বিত করতে হলে নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহŸান জানান প্রধান অতিথি।সভাপতির বক্তব্যে পিরোজপুর পুলিশ সুপার মো.সাইদুর রহমান বলেন,যখন উর্দ্ধতন পর্যায়ে যে কোন সভা,সেমিনারে কথা ওঠে দেশের কোন এলাকা শান্তিপূর্ণ। তখন এক কথায় ই আমি বলি ভাÐারিয়া উপজেলা। কারন এ এলাকার সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু এমপি সব সময় সকলকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে। যার জন্য এখানে রাজনৈতিক সহিংসতা,সন্ত্রাস,জঙ্গীবাদ নেই। দেশের যে কোন উপজেলার চেয়ে এ উপজেলা একটি সুসংগঠিত এবং শান্তিপূর্ণ উপজেলা। সমাবেশে বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, সাংবাদিক, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।