ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের সন্তান সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান(জাহিদ)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুলিশের সর্বোচ্চ সম্মান সূচক পিপিএম (সেবা)পদক প্রাপ্তি ও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নিজ জন্মস্থানের বন্ধুমহল, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, মানবাধিকারসহ বিভিন্ন পেশাজীবী মহলের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলার একতারা মোড়ের একটি মিলনায়তনে মানবাধিকার ও গনমাধ্যম কর্মী মাহবুব মুরশেদ শাহীনের সঞ্চালনায় এবং বন্ধু মহলের এম.নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।এসপি মনিরুজ্জামান অনুষ্ঠান স্থলে পৌছালে বিভিন্ন পেশাজীবী মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেষ্ট উপহার দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোক্তার আলী,জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার জামাল উদ্দীন,থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামাল উদ্দীন,সহকারী অধ্যাপক এটিএম শরিফুজ্জামান,উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে নিয়ামত আলী,মাকসুদুল হক,জামাল উদ্দীন,মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম,গনমাধ্যম নেতৃবৃন্দের মধ্যে মাহফুজুর রহমান উদয়,সাইফুজ্জামান তাজু,এইচ মাহবুব মিলু,রাব্বুল হোসেন,শহিদুল ইসলাম টুকু,মানবাধিকার নেতা সাইদুর রহমান,রেজাউল ইসলাম,বনিক সমিতির আসাদুজ্জামান,ফারিয়ার রাশেদ মোশাররফ,বন্ধু মহলের কবি গোলাম সরোয়ার,রাব্বুল হোসেন,জাহাঙ্গীর আলম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এসপি মনিরুজ্জামান বিশ মিনিটের একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

