ঢাকাশনিবার , ২১ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জানুয়ারি ২১, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চলো এক সাথে মাতি উল্লাসে, এসো মিলি স্বেচ্ছাসেবী বন্ধনে” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দ্বিতীয় মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) দিন ব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয় মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। মিলন মেলায় সভাপতিত্ব করেন বিএম সাইদুজ্জামান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। কালীগঞ্জ উপজেলায় যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কাজ করেন তাদের নিয়ে এই মিলন মেলা। এবারের মিলন মেলায় ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩ শতাধিক সদস্য অংশ নেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।