পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পাঁচশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় পুলিশ লাইন্সড্রীল শেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলী মমাহমুদ বিপিএম। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড় জেলা শাখার সভা নেত্রী মনিরাইয়াসমিন আঁখির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুনাক রংপুর রেঞ্জের সভানেত্রী জেসমিন মাহমুদ, পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনককুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, জেলা পুনাক সদস্য বৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ। মনিরাইয়াসমিন আঁখি সভাপতির বক্তব্যে বলেন, পুলিশনারী কল্যাণ সমিতির (পুনাক) পঞ্চগড় এর এই সহায়তাসহ বিভিন্ন কল্যাণ মুলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে প্রধানঅতিথি মোহাম্মদ আবদুল আলী মমাহমুদ শীতেশীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

