আশাশুনির সীমান্তবর্তী ঠাকারাবাদ বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, উপজেলার কুল্যা ইউনিয়নের ঠাকুরাবাদ-শাহপুর দক্ষিণ পাড়া গ্রামের শাহজাহান গাজীর পুত্র আজমারুল ইসলাম ওই বিলে ৬ বিঘা জমি দীর্ঘকাল মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। ঘেরে চিংড়ী, রুই ও খরখুল্লো মাছ ছাড়া ছিল। গতকাল দিবাগত রাতে কে বা কারা পূর্ব শত্রæতামূলকভাবে ঘেরে বিষ প্রয়োগ করলে মাছ ছটফট করে মরতে শুরু করে। ঘের মালিক জানতে পেরে ঘেরে উপস্থিত হয়ে দেখতে পায় ঘেরে প্রায় সব মাছ মরে সাবাড় হয়েগেছে। ঘের মালিক জানায় বিষক্রিয়ায় তার ঘেরে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে।
আশাশুনির শরাপপুরে স্বর্গীয় কার্ত্তিক দাশ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ব্যাংদহা ফাইনালে
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির সরাপপুরে স্বর্গীয় কার্ত্তিক দাশ স্মৃতি ৪ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ব্যাংদহা ক্রিকেট একাদশ ফাইনালে উঠেছে। শুক্রবার সকালে সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরাপপুর অগ্রণী যুব সংঘের আয়োজনে খেলা উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। খেলায় ব্যাংদহা ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। দলের মধ্যে তাপস সর্বোচ্চ ৬৮ রান করে। জবাবে ভোমরা এভারগ্রীণ ক্রিকেট একাদশ ৩০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করতে সক্ষম হয়। সর্বোচ্চ ৭৬ রান করেন অর্ক। আম্পায়ারের দায়িত্ব পালন করেন, লিটু ও আরিফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সজল ও আব্দুর রহিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বর্গীয় কার্ত্তিক চন্দ্র দাশের কনিষ্ঠ পুত্র কামালকাটি হাইস্কুলের সভাপতি সঞ্জয় কুমার দাশ।
আশাশুনির বুধহাটায় ৮দলীয় বাবলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় ৮দলীয় বাবলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের পক্ষে কুল্যা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন আঙ্গুর। খেলায় পাইথালী মিলন মহল যুব সংঘ ও বুধহাটা যুব কিশোর সংসদ মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল এক এক গোলে ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। পরে ট্রাইব্রেকারে বুধহাটা যুব কিশোর সংসদ ৫-৪ গোলে জয়লাভ করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম সিহাব, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, ইউপি সদস্য আলতাফ হোসেন, মতিয়ার রহমান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সন্তোষ কুমার রায় প্রমুখ। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমন হোসেন, আব্দুল মান্নান, আলমগীর কবির, শামছুজ্জামান, বিল্লাল হোসেন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আবু অহিদ বাবলু, ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আবু মুছা।

