ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে দুঃস্থদের মাঝে শীতকালীন প্যাকেজ ও নগদ অর্থ বিতরণ

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জানুয়ারি ১৯, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও’র পক্ষ থেকে শীতকালীন প্যাকেজ ও নগদ অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার গোবিন্দনগরস্থ সংস্থার প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র আয়োজনে ও মুসলিম এইডের সহযোগিতায় শীতকালীন প্যাকেজ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়া, বিশেষ অতিথি মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কো-অর্ডিনেটর (এডুকেশন) মোঃ শাহ্ ওয়ালিউল্লাহ, ইএসডিও’র এপিসি নির্মল কুমার মজুমদার প্রমুখ। এ সময় ৫শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে জনপ্রতি ৩ হাজার করে নগদ অর্থ ও শীতকালীন প্যাকেজ বিতরণ করা হয়। প্যাকেজের মধ্যে রয়েছে কার্টিগেন, ভ্যাসলিন, উলের পায়ের মুজা, মাথার মাঙ্কি ক্যাপ ও একটি ব্যাগ। অনুষ্ঠানে ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।