দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ কম্বল বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী( নুরু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি তার স্বাগত বক্তব্য বলেন আমরা সবসময় দরিদ্র মানুষের সাথে কাজ করে থাকি সমাজের বিত্তবান মানুষের উচিত দরিদ্রদের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন শাহ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক,আওরঙ্গজেব কামাল সভাপতি ঢাকা প্রেস ক্লাব,মোঃ সাব্বির হোসেন সাধারন সম্পাদক মতিঝিল থানা আওয়ামীলীগ,মিনু রহমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ,মহবুল ইসলাম চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি,মোঃ দেলোয়ার হোসেন নির্বাহী পরিচালক এস টিভি বাংলা,সৈয়াদ রিয়াজুল করিম চেয়ারম্যান আর কিউব
ফাউন্ডেশন,মনির হোসেন চৌধুরী সভাপতি মতিঝিল থানা মৎস্যজীবীলীগ,মোঃ নুরনবী ডিপুটি জেনারেল ম্যানেজার বেস্ট ওয়ে গ্রুপ,মোঃ কাজী কামরুল ইসলাম কামাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বেল্লাল হোসেন সাধারন সম্পাদক দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা। এ সময় প্রায় এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ ও ৮০ জন কে নগদ অর্থ প্রদান করেন।

