ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জানুয়ারি ১২, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় মাহবুবুর রহমান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয় আরও এক আরোহী। বুধবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ী বাজারের কেবি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহবুবুর রহমান দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার রামপুর এলাকার রহিম উদ্দীনের ছেলে। আহত তাছলিফুর রহমান একই এলাকার সফির উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত উপসহাকরী পরিচালক সরোয়ার হোসেন বলেন, নিহত মাহবুবুর রহমান প্রতিবেশী চাচাতো ভাই তাছলিফুর রহমানকে গাড়িতে করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় তাঁর চাচাতো ভাই তাছলিফুর। পরে তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ঠাকুরগাঁও সদন থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।