ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে শীতকালীন ক্রীড়ার ক্রিকেট ও ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :
জানুয়ারি ১১, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলায় প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাযিল মাদ্রাসা দল ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। নির্ধারিত ৭ ওভারের খেলায় প্রতাপনগর মাদ্রাসা ক্রিকেট দল প্রথমে ব্যাড করতে নেমে ৮ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে শ্রীউলা স্কুল দল ৮ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে সক্ষম হয়। ফলে প্রতাপনগর মাদ্রাসা দল ৬ রানের ব্যবধানে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মুরাদ হোসেন। খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সহ অংশগ্রহণকারী দলের শিক্ষক মন্ডলী। আম্পায়ার ছিলেন আনিছুর রহমান, আছাদুল হক, অরুন কুমার সানা ও উত্তম কুমার মন্ডল। ধারাভাষ্যে ছিলেন হাবিবুর রহমান ও দেব প্রসাদ। স্কোরার ছিলেন আহসান ও রাকিব।
অপরদিকে, ব্যাডমিন্ট (ছাত্র-দ্বৈত) প্রতিযোগিতায় বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল দল উপজেলা চ্যাম্পিয়ন ও দরগাহপুর কলেজিয়েট স্কুল দল রানার আপ হয়েছে। ব্যাডমিন্টন (ছাত্রী-দ্বৈত) প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল রানার আপ হয়েছে। আজ বৃহস্পতিবার একই মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আশাশুনিতে বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা (শীতকালীন)’২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় আশাশুনি অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরুষ গ্রæপের (দ্বৈত) ১ম সেমি ফাইনালে আশাশুনি ইউনিয়ন দল ও বড়দল ইউনিয়ন দল অংশ নিয়ে বড়দল বিজয় লাভ করে। ২য় সেমিতে বুধহাটা ইউনিয়ন ও দরগাহপুর ইউনিয়ন দল অংশ নেয় এবং দরগাহপুর দল জয়লাভ করে। এরপর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দরগাহপুর ইউনিয়ন দল ২-০ পয়েন্টে বড়দল ইউনিয়ন দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সিফাত ও রানার আপ দলের সুমন। একই মাঠে নারী গ্রæপে আশাশুনি সদর ইউনিয়নের তানহা বিনতে আজাদ (নেহা) ও জান্নাতুন নেছা দল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, আরওডিও বিশ্বজিৎ ঘোষ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ।

আশাশুনির বড়দল ইউপি সদস্য চন্দ্রের শেষকৃত্য সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দল ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার স্থানীয় শ^শ্মনে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড চাম্পাখালী গ্রামের ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডল মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তার আত্মার সদগতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ও সকল ইউপি সদস্যবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, রতন অধিকারী, প্রফেসর হিরুলাল বিশ্বাস, বামন মিত্র, বরুন চন্দ্র মন্ডল, অলোক মন্ডল, সমীরণ চক্রবর্তী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।