গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।শুক্রবার উপজেলা প্রশাসন কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজসহ বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়। এরপূর্বে আলোচনা সভায় হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ। এতে বক্তব্য রাখেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইমদাদুল হক বাবলুসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে থানা পুলিশ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাহিত্য শ্বাসিত প্রতিষ্ঠান সমূহ স্থানীয় শহিদ মিনারে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে। বিজয় দিবসের কর্মসূচী শুরুতে জাতীয় পতাকা উত্তোলনকালে মঞ্চে উপস্থিত থাকলেও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে কাউকে আহŸান না করে অসম্মান করা হয়েছে এমন অভিযোগ এনে স্থানীয় আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান বর্জন করে অবিলম্বে ইউএনও’র শাস্তিমূলক বদলীর দাবী জানিয়ে বিক্ষোভ করেন। এরপর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ভুল স্বীকার করেন ইউএনও মোহাম্মদ আল মারুফ।উল্লেখ্য, গত বছর (২০২১) সালেও মহান বিজয় দিবস উদযাপনে সাংবাদি, বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে অপমানীত করা হয়েছে বলে জানা গেছে।

