ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

মোঃ শাহাদাত মোল্লা :
ডিসেম্বর ১৬, ২০২২ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

৫২তম বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃেত্রে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ । পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সভাপতি বলেন,স্বাধীনাতার ৫২ বছর অতিবাহিত হলেও সাংবাদিকরা এখনো নিজেদের অধিকার ফিরে পাইনি। তিনি আরো বলেন বর্তমান সরকার ডিজিটাল মিডিয়ার উন্নয়ন করেছেন কিন্তু সাংবাদিকরা নানা বিধ অধিকার থেকে বঞ্চিত। প্রকৃত সাংবাদিকরা এখনো দু বেলা দুমুঠো ভাত খেতে পায়না। এছাড়া অধিকাংশ মিডিয়াগুলি দূর্নীতিবাজ ও অসাধুদের হাতে চলে যাওয়ায় প্রতিনিয়ত প্রকৃত সাংবাদিকতা একেবারে বেহাল অবস্থা। আমরা এর থেকে পরিত্রাণ চায়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান। তিনি বলেন ঢাকা প্রেসক্লাব দেশের সকল সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে চলেছে। আমরা সকলরে সহযোগীতা চাই। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক কার্যনির্বাহী সদস্য শেখ ফরিদ আহমেদ চিশতী, কে এম মোহম্মাদ হোসেন রিজভী,আব্দুল মান্নান ভূঁইয়া,মোঃ শামীম আহম্মেদ,মোঃ আব্দুল রাজ্জাক,জাকির আহম্মেদ জীবন, মোঃ আবু ইউছুপ,মো: শাহাদাত মোল্লা,রিপন মিয়া,মোঃ ফাইজুল পাঠান, অ্যাডভোকেট সানাউল্লাহ,মোঃ অনিস মোল্লা,মোঃ শহিদুল ইসলাম,মোঃ মাজেদুল ইসলাম,মোঃ জাহাঙ্গীর আলম,আজাহার আলী,মনির হোসেন । এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহরাব মিয়া,হাজী মাসুদ পারভেজ,মোঃ ফজর আলী গাজী,রাসেল,ফারআনা আক্তার,জুয়েনা জান্নাত এশা প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।