ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় আ’লীগ অফিসে হামলা, ভংচুর, ৫৫ জনের মামলা, আটক-৩

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
ডিসেম্বর ৮, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

কলাপাড়া উপজেলার মহিপুর থানায় আ’লীগ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে বিএনপির নেতা কর্মীরা। বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ,দলীয় ব্যনার,ফেষ্টুন ছিড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানা যুবলীগের সহ-সভাপতি মো.আলামিন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুওে ৫৫ জনের নামে থানায় একটি মামলা করেছে। পুলিশ মামলার প্রধান আসামী সের আলী (৫৫) সহ মো.আলী হোসেন (৪৫) এবং জহিরুল ইসলাম বাচ্ছু কে আটক করতে সক্ষম হয়েছে।মহিপুর থানা আ’লীগের সভাপতি আবদুল মালেক আকন জানান, তিনি সহ দলীয় নেতা-কর্মীরা রাত ১০টা পর্যন্ত অফিসে ছিলেন। পরে অফিস তালাবদ্ধ করার পর রাতে এ হামলা চালিয়েছে। বিএনপি,জামায়াতের লোকজন এ ঘটনার সাথে জড়িত বলে তিনি উল্লেখ করেন।মহিপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো.হাফিজুর রহমান জানান, থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।