আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে মনগড়া, অবৈধ আখ্যায়িত ও কমিটি প্রত্যাখান করে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা সদরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ রাসেল হোসেনকে সভাপতি ও মিঠুন ইসলামকে সাধারণ সম্পাদক করে আশাশুনি উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। উক্ত কমিটিকে মনগড়া ও অবৈধ আখ্যায়িত করে আশাশুনি উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মিছিলটি উপজেলা ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক সাইমুন ইসলাম তারিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান, শোভনালী ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ইথুন আলি, আলামিন, রাজ, তাজ, আশিক মোল্যা, আছাদ হোসেন, যুবলীগ নেতা তৈবার রহমান, মাসুদ রানা, গাউস প্রমুখ। বক্তাগণ বলেন, আর্থিক সুবিধা নিয়ে জামাত বিএনপি পরিবারের ছেলে দলীয়ভাবে জাতীয় সকল কর্মসূচী পালনে অনুপস্থিত থাকা ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে আশাশুনি উপজেলা ছাত্রলীগের অবৈধ ও মনগড়া কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজ পথে থাকা আশাশুনি ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা মেনে নেবেনা। অবিলম্বে জেলা নেতৃবৃন্দকে এই কমিটি বাতিল পূর্বক পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি ঘোষনা দেয়ার আহবান জানিয়ে কেন্দ্রীয় কমিটির আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সবশেষে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
আশাশুনির বড়দলে সাতক্ষীরা মুক্ত দিবস পালন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দলে ৭ ডিসেম্বর সাতক্ষীরা হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। বড়দল ইউনিয়ন ছাত্রলীগ দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়দল কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ আল. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম বাচ্চু রহমান, যুবলীগের যুগ্ম-সম্পাদক দেবেন্দ্র নাথ দেবা, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি শেখর সরকার, বিকাশ চন্দ্র রায়, তরুণ লীগের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ। সবশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাও: মু. আসাদুল্লাহ।
আশাশুনির শ্বেতপুর কৃষকদের মাঝে হাইব্রিড ও উপশী ধানের বীজ বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শ্বেতপুর বোরো হাইব্রিড ও উপশী জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্বেতপুর মধ্যপাড়ায় বীজ বিতরণ উদ্বোধন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু। এসময় উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজাহারুল ইসলাম, উপজেলা তাতিলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সালাউদ্দিন, শুভ সরকার, আক্তারুজ্জামান ঢালী, আব্দুল কালাম, পরিতোষ সরকার, আমির মোড়ল প্রমুখ। উল্লেখ্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ৭১ জন কৃষক প্রত্যেকের বোরো হাইব্রিড এসএল ৮ এইচ ও ইস্পাহানী-৮ জাতের ধানের বীজ ২ কেজি করে এবং ১১ জনকে উপসী জাতের ব্রিধান ৫ কেজি করে, সার ডিএপি ১০ কেজি করে ও এমওপি সার ১০ কেজি করে মোট ৮১ জনকে প্রদান করা হয়।

