ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় উপজেলা ছাত্রদলের আহবায়ক সহ ৩ জন গ্রেফতার অটো রিকশায় অগ্নি সংযোগ

ভান্ডারিয়া প্রতিনিধি :
ডিসেম্বর ৭, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি অটো রিকশায় (ইঞ্জিন চালিত) অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এসময় ঘটনাস্থল থেকে ৫ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ৫ টি ককটেলের মধ্যে ৩ টি ককটেল বিষ্ফোরিত হয় বলে জানিয়েছে স্থানীয়রা । জানাগেছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার জামিরতলা এ ঘটনা ঘটে । এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজুল ইাসলাম উজ্জল, সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন ইদ্রিস এবং সদস্য ইব্রাহিম হোসেন হিরন কে আটক করে পুলিশ। মঙ্গলবার রাতেই ৩৫জন কে আসামী করে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর অধিকাংশ বিএনপি-জামায়াতের নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ বিষয়ে ভান্ডযারিয়া থানার ওসি আসিকুজ্জমান জানান, অটো রিকশায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ৫ টি ককটেল উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।