ঢাকাসোমবার , ২১ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে যাওয়া ছাড়া জায়েদের আর কোনো পথ নেই : ইলিয়াস কাঞ্চন

বিশেষ প্রতিনিধি :
নভেম্বর ২১, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

জায়েদকে সাধারণ সম্পাদক ফিরে আসার জন্য এবার জাতিসংঘে যাওয়া ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সভাপতি ইলিয়াস কাঞ্চন। সোমবার বিকেলে রাজধানীর এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জনপ্রিয় এ অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। নিপুণের আইনজীবীরা জানান, এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুণ আক্তার। সংগঠনের সহ সম্পাদক সাইমন এ বিষয়ে কথা বলার জন্য বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলন আহবান করেন। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন। আরও ছিলেন আরমান, জেসমিন, ডি এ তায়েব, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকেই উপস্থিত ছিলেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছে। এখন জায়েদকে এই পদে আসতে হলে জাতিসংঘে যেতে হবে৷ এ ছাড়া তার জন্য আর কোনো উপায় নেই। এই অভিনেতা বলেন, ‘দীর্ঘ ৯ মাস ধরে অনেক কিছু হয়েছে। এসব নিয়ে আর কথা চাই না। আমরা সবাই শিল্পী হয়ে সমিতির জন্য, শিল্পীদের জন্য কাজ করে যেতে চাই। নিপুণ এখন থেকে নিয়মিত এই পদে কাজ করবে। আজ থেকে আমাদের শক্তিটা বেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।