ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৬ মাস পর বেতনভাতা পেলেন সরকারি কলেজের শিক্ষক কর্মচারীরা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ১৮, ২০২২ ৪:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার  ঐতিহ্যবাহী সরকারী মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের ৫০ জন শিক্ষক কর্মচারী দীর্ঘ ৬ মাস পর তাদের নিজ নিজ বেতন ভাতা পেলেন আজ বৃহস্পতিবার। এর মধ্যে জেনারেল শাখার ৪২ এবং বিএম শাখার ৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।স্বাক্ষর জটিলতার কারণে দীর্ঘদিন যাবত  প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীদের বেতনভাতা বন্ধ থাকার পর আজ বেতন পেয়ে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তাদের চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠেতে দেখা গেছে।মহামান্য হাইকোর্টের রিটপিটিশন নং ৬৭৯৪/২০২১ এর ৭ নভেম্বর ২০২২ এর আদেশে বেতন প্রদানের লক্ষ্যে নির্দশনা দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ১৬ নভেম্বর ২০২২ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের স্বাক্ষরিত পত্রে মহায়ান্য হাইকোর্টের উদ্ধৃতি উল্লেখ করে যোগদানকাল ও পদমর্যাদা বিবেচনায় উক্ত কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কান্তি বিশ্বাসকে জ্যেষ্ঠতম শিক্ষক হিসেবে মনোনীত করেন। এখন থেকে তিনিই এই শিক্ষা প্রতিষ্ঠানের  স্বাক্ষরজনিত  সকল প্রকার দাপ্তরিক কাজ সম্পন্ন করবেন।আর এর মধ্য দিয়ে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীদের জীবন জীবিকার স্থবিরতা অনেকটা কেটে গেলো। এই খুশিতে আজ শিক্ষক কর্মচারীরা নতুন দায়িত্ব পাওয়া সহকারী অধ্যাপক মনোজ কান্তি বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।উল্লেখ্য, কলেজটিতে মোট ১০৬ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।যাদের মধ্যে জেনারেল এর ১৩ মাস এবং বিএম শাখার ১ মাসের বেতনভাতা এখনো পাওনা রয়েছে। এ ব্যাপারে  সরকারী মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কান্তি বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন,প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সকলে মনবেতর জীবন যাপন করছিছেন অনেক দিন ধরে ।মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে সকলের মুখে এখন হাসি ফুটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।