ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নভেম্বর ১৭, ২০২২ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

শপথ করে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে দলের নেতা কর্মী ও সমর্থকেরা তাকে বরণ করে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসেন। পরে তিনি নেতা কর্মীদের নিয়ে জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ মোঃ এ্যাপোলো, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু সহ দলের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।