ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নভেম্বর ১৭, ২০২২ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।১৬ নভেম্বর বুধবার বিকালে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান, টেকনিক্যাল ম্যানেজার (টিভেট এন্ড ইয়্যুথ ডেভলপমেন্ট) মোঃ শাহিন, সদর উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, মনিটরিং এন্ড ইভুলুয়েশন অফিসার মুহিত ইবনে তাজ প্রমুখ।মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় সদর উপজেলার আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীর জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হয়। আদিবাসীদের বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ প্রকশের জন্য সাংবাদিকদের আহবান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।