ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রে মাছ আহরণকারী ৫০ জেলেকে কোস্টগার্ড ডিজি’র জীবনরক্ষাকারী উপকরণ বিতরন

বাগেরহাট প্রতিনিধি :
নভেম্বর ১০, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিন সমুদ্রে মাছ আহরণকারী ৫০ জন জেলেদের মাঝে জীবনরক্ষাকারী উপকরণ লাইফ জ্যাকট, লাইফ বয়া ও র্টচ লাইট বিতরণ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে কোস্টগার্ডের ডিজি বৃহস্পতিবার সকালে সুন্দরবন উপকূলে প্রত্যন্ত গোলখালীর এলাকায় জেলেদের মাঝে এসব জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ করেন। এরপর কোস্টগার্ডের ডিজি মোংলা বন্দরের পশুর চ্যানেলে পানিতে নিঃসরণকৃত তেল অপসারনে কোস্টগার্ডে নতুন সংযোজিত অত্যাধুনক ওয়েল পলুশন কন্ট্রোল বোট সমূহের মহড়া প্রতক্ষ্য করেন।এসব অনুষ্ঠানে কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক ক্যাপ্টেন মো. শহীদুল্লাহ আল ফারুকসহ কোস্টগার্ড অন্যান্য উদ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক প্রকৌশল ক্যাপ্টেন আল ফারুক জানান, বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়, জলোচ্ছাসসহ প্রাকৃতিক দুর্যোগের সময় বঙ্গোপসাগরে মাছ আহরণকারী জেলে অনিরাপদ থাকে। এই অবস্থায় কোস্টগার্ডের পক্ষ থেকে এসব জেলেদের জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলেদের কোস্টগার্ডের এই সহয়তা প্রদান অতিতের মতো আগামীতেও অব্যাহত থাকবে। পানিতে নিঃসরণকৃত তেল অপসারনে অত্যাধুনক ওয়েল পলুশন কন্ট্রোল বোট কোস্টগার্ডে সংযোজিত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।