ঢাকাবুধবার , ৯ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে গাছের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নভেম্বর ৯, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বুধবার সকালেই ঝরে গেলো এক যুবকের প্রাণ । জানাগেছে, সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের পারমথুরাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত বাপ্পি শেখ (২৫) উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে। সে পেশায় আলমসাধু চালক।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঝিনাইদহ থেকে আলমসাধু নিয়ে হরিণাকুণ্ডু উপজেলার এ জি বি ইটভাটায় ইট আনতে যাচ্ছিলো বাপ্পি শেখ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনা ঘটে। যেহেতু তিনি সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন তাই বিষয়টি সদর থানা কর্তৃপক্ষ দেখবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দেওয়া হলে সেটি নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।