ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ ভূইয়ার কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত

কে এম মোহম্মাদ হোসেন রিজভী :
নভেম্বর ৮, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টারের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফ্যান্টাসি কিংডম কনকর্টে অনুষ্ঠিত দোয়া প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি । তিনি বলেন সরকারের উন্নয়ন ধারা অব্যহত রাখতে হলে অবশ্যই সকল কে দিতে হবে। তিনি এ সময় চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টারের রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলার চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মঞ্জুর আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,আশুলিয়া থানা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল কাদের দেওয়ান, সাভার উপজেলার আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মন্জু, সাভার উপজেলা আওয়ামিলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশুলিয়া থানা আওয়ামিলীগের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ান,আশুলিয়া থানা যুবলীগের সভাপতি কবির সরকার,ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুর রহমান, ৬ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ জলিল উদ্দিন ভূইয়া (রাজন),জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক আতিকুজ্জামান পাটোয়ারী আতিক এবং যুগ্ন আহবায়ক সানাউল্লাহ ভূঁইয়া সানি, সেলিম মন্ডল, সালাউদ্দিন, ইদ্রিস আলী, কামরুল, নাজমুল হক ইমু, শাহীন আলম, কুদ্দুস শিকদার আল মামুন, শরিফুল ইসলাম তুষার, মাহফুজ আহমেদ এবং সকল মেম্বার গনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,গনমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত (২৮ অক্টোবর) চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়া চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আবু বক্কর সিদ্দিকী। দোয়া মাহফিলের শুরুতে উপস্থিতির মেহমানদের মরহুমের পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চেয়ারম্যান এর সুযোগ্য ছেলে মোঃ সুমন আহমেদ ভূঁইয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।