ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় ৩ দিন ব্যাপী রাসোৎসব শুরু, ভক্তদের ঢল : নিরাপত্তা জোরদার

মঠবাড়িয়া প্রতিনিধি :
নভেম্বর ৬, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সেবাশ্রম পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার (৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী রাসোৎসব। গোপীবেশ আবতার শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী এর প্রতিষ্ঠিত সেবাশ্রম পরিচালনা কমিটি সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত-শত ভক্তবৃন্দ সেবাশ্রমে ভীর জমাতে শুরু করেছেন। প্রশাসনের পক্ষ ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।জানা যায় ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে তুলসী আরতী, সখীবেশে শ্রী গুরুদেবের আরতী কির্তন, শ্রীশ্রী কৃষ্ণের বাল্যলীলা, রাসলীলা ও পদাবলী কির্তন। পদাবলী কির্তন পরিবেশন করবেন ভারতের প্রখ্যাত ধর্মীয় শিল্পী শেফালী বিশ^াস ও তার দল। রাসোৎসব পরিচালনা উপলক্ষে ভক্তবৃন্দের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনিল চন্দ্র মিত্রকে সভাপতি, শ্রী অঞ্জলী রানীকে সাধারণ সম্পাদক, শ্রী রতন কুমার মিত্রকে অর্থ সম্পাদক করে ৭২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।শ্রী অঞ্জলী রানী জানান, প্রতিবছরের ন্যায় গোপীবেশ আবতার শ্রমিত আচার্য বিবেকানন্দ গোস্বামী এর প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রমে ঝাক-ঝমক পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতো মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত-শত ভক্তবৃন্দ সেবাশ্রমে আসতে শুরু করেছেন।মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, অনুষ্ঠান প্রাঙ্গণ ও আশপাশ পাশ এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠান প্রাঙ্গনে নিয়মিত পুলিশ ও আনসার সদস্য মোতায়ন করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।