ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় স্কুলের সামনে ৫ লাখ টাকার পিএসএফ শুরুতেই অকেজো

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
নভেম্বর ৬, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫৮ নং ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত পিএসএফটি নির্মানের একদিন পর থেকেই ৩ মাস ধরে অকেজো হয়ে পরে রয়েছে। এতে চরম ক্ষ্োেভর সৃষ্টি হয়েছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশুদ্ধ পানি সরবারহের জন্য জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আওতায় গত তিন মাস আগে সৌর সোলার সহ পিএসএফটি মেসার্স তৌহিদুল বাশার এন্টারপ্রাইজ ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেন। পঞ্চম শ্রেনীর ছাত্রী সাদিয়া, সঞ্জীতা, চতুর্থ শেনীর ছাত্র মো. রাসেল জানায়, আমাদের স্কুলের সামনে পিএসএফটি খারাপ থাকায় আমরা পানি খেতে পারছিনা। তারা পিএসএফটি দ্রæত মেরামত করার দাবী জানায়। অভিভাবক শিবানী রানী জানান, পিএসএফটি শুরু থেকেই খারাপ থাকার কারনে ছেলে মেয়েদের অনেক সমস্যা হচ্ছে। সকল অবিভাবক বাড়ি থেকে বোতলে করে পানি নিয়ে আসে। তাই আমাদের দাবী যাতে দ্রæত পিএসএফটি মেরামত করা হয়।অভিভাবক সদস্য মনিরুজ্জামান মৃধা জানান, পিএসএফটি নির্মানের একদিন পর থেকেই খারাপ হয়ে পড়ে রয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বলেন, নির্মানের পরদিন গত তিন মাস ধরে পিএসএফটি থেকেই খারাপ হয়ে গেলে বিশুদ্ধ পানির অভাবে আমারা বিপাকে পড়ে গেছি। তিনি পিএসএফটি দ্রæত সংস্কারের দাবী জানান।মেসার্স তৌহিদুল বাশার এন্টারপ্রাইজ এর সত্ত¡াধিকারী মো. তৌহিদুল বাশার ওমরা হজে¦ থাকার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মঠবাড়িয়া উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী আবদুল সত্তার খাঁন পিএসএফটি দ্রæত সংস্কার করার আশ^াস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।