পূর্ণভূমি ও প্রাকৃতিক লিলা ভূীম সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ । শুক্রবার ভোরে সাভার উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া ও সাংকৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমাত আলী দেওয়ানের নেতৃত্রে আশুলিয়া সাংবাদিক সন্ময় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম হেলাল শেখের সভাপতিত্বে সিলেটের উদেশ্যে যাত্রা শুরু করে সাংবাদিক নেতৃবৃন্দ । এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সন্ময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহম্মেদ চিশতী,সহ-সভাপতি মোঃ কলিমউদ্দীন পরামানিক,যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক ইমু,অর্থ সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী, কায্যনির্বাহী সদস্য দাউদুর ইসলাম নয়ন,সাংবাদিক রিপোন মিয়া,মোঃ মোকাম্মেল মোল্লা সাগর, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ সবুজ, অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হক মাইজুল মন্ডল,মোঃ সোহরাব হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ প্রথমে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারাত করেন ও কিছুক্ষণ অবস্থান করে এবং জুম্মার নামাজ আদায় করেন ।
এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করা হয়। পরে নেতৃবৃন্দ হযরত শাহ পরান (রহ.)-এর মাজার পরিদর্শন ও জিয়ারাত করেন।সেখানেও সকলে নফল নামাজ ,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন। এ সময় মাজারের প্রধান খাদেমের সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় হাজী জমাত আলী দেওয়ান বলেন বর্তমান সরকার উন্নয়নের রুপকার ফলে সকলের উচিত সরকার কে সহযোগীতা করা। এর পর নেতৃবৃন্দ প্রাকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং পরিদর্ষন করেন।

