আশাশুনি বড়দল ইউনিয়নের বাইনতলা রাইচরন (আরসি) মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার স্কুল কক্ষে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনে ২৪৫ জন ভোটারের মধ্যে ১৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম। সহযোগিতা করেন, ওই অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও অফিস সহকারী গোলাম রব্বানী।
সাধারণ অভিভাবক সদস্য ৪টি পদের বিপরীতে ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা ও ইউপি সদস্য হাসান মোল্যা দুটি প্যানেলে ১০ জন সতন্ত্র ২ জন মোট ১২ জস ও সংরক্ষিত মহিলা সদস্য ১টি পদের বিপরীতে ২ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। সাধারণ সদস্য পদে ইউপি মেম্বর প্যানেলে নেপাল চন্দ্র সানা (টিউব ওয়েল) ৯৪ ভোট পেয়ে ১ম, দীনেশ কুমার মন্ডলম (হরিন) ৯০ ভোট পেয়ে ২য়, হাসান মোল্যা (মোরগ) ৮৭ ভোট পেয়ে ৩য় ও চেয়ারম্যান প্যানেলের শুধুমাত্র প্রসাদ মন্ডল (বই) ৮১ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে বিজয় লাভ করেছেন। অন্য প্রার্থীদের মধ্যে উত্তম কুমার বাছাড় ৬৯, সুশীল কুমার মন্ডল ৭৮, দেবাশীষ সরদার ৭১, সংকর মন্ডল ৬১ কামরুল ইসলাম ৩৬, জাকির হোসেন ৭, নিতাই চন্দ্র গাইন ৪ ও মোহন্ত কুমার বৈদ্য ০, ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মেম্বর প্যানেলের রেখা ঢালী (কলস) ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রার্থী রাধিকা সানা পেয়েছেন ৮২ ভোট।
ক্যাপশান: আশাশুনির বাইনতলা আরসি হাইস্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচিত সদস্যগন।
আশাশুনির পল্লীতে এক বাড়িতে হামলা চালিয়ে রক্তাক্ত জখম ও লুটপাটের অভিযোগে মামলা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির নাছিমাবাদে বাড়িতে হামলা চালিয়ে মহিলাকে রক্তাক্ত জখম, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের গুরুতর আহত আনোয়ার হোসেনের স্ত্রী হাফিজা খাতুন বাদী হয়ে থানায় এজাহার সূত্রে জানাগেছে, একই গ্রামের মৃত. আয়নুদ্দিন গাজীর ছেলে মাহাবুবর রহমান বাবু, হাবিবুর রহমান, মাহবুবরের ছেলে ইমন ও স্ত্রী আমেনা খাতুনদের সাথে হাফিজাদের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বাবু গংরা দীর্ঘদিন ষড়যন্ত্র ও বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করে আসছিল। এরই জের ধরে গত ৩০ অক্টোবর রাত্র সাড়ে ৭ টার দিকে হাফিজার স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাবুরা দা, লোহার রড, বাঁশের লাঠিসোটা নিয়ে দলবদ্ধ হয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। দায়ের কোপে হাফিজার মাথার পিছনে রক্তাক্ত জখম, শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম, পরনের কাপড় টেনে হিছড়ে শ্লীলতাহানি ও আসবাবপত্র ভাংচুর করে মোটা অংকের টাকা নিয়ে যায়। তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে জীবন নাশের হুমকী দিয়ে তারা চলে যায়। গুরুতর জখম হাফিজা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে হাফিজা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। হাফিজা জানান, ইতোপূর্বে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপুর কাছে অভিযোগ করা হলে তিনি নিজ আমিন দিয়ে মাপজোগ করান এবং বাদীর পক্ষে রায় প্রদান করেন। কিন্তু তখনো তারা রায় না মেনে ষড়যন্ত্র করতে থাকে। এমনকি স¤প্রতি তারা থানায় মিথ্যা জিডি করে পরদিনই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আহতের পরিবার দ্রæত আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ জানান। #
আশাশুনির শোভনালীতে ইউপি সদস্য ও তার স্ত্রীকে মারপিটের অভিযোগে মামলা দায়ের
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কামালকাটিতে ইউপি সদস্য ও তার স্ত্রী-সন্তানকে মারপিট, শ্লীলতাহানি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে থানায় মামালা দায়ের করা হয়েছে।
ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়ের ছেলে উৎসব নারায়ন বাছাড় বাদী হয়ে ১২৫ (১০) ২২ নং মামলা সূত্রে জানাগেছে, উপজেলার কামালকাটি কালিমন্দিরে শ্যামা পূজা উপলক্ষে গত ২৭ অক্টোবর রাত্রে কামালকাটি গ্রামের আবু হাসান, অশোক, কাটাখালী গ্রামের হাফিজুলের নেতৃত্বে জুয়া খেলা শুরু হয়। থানা পুলিশ খবর পেয়ে মেম্বার উদয়কে সাথে নিয়ে জুয়া খেলা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করাসহ ক্ষতি করতে ষড়যন্ত্র শুরু করে। গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে মেম্বার উদয় বাড়ি হতে মোটর সাইকেলে কামালকাটি বাজারে যাচ্ছিলেন। প্রাইমারী স্কুল পর্যন্ত পৌছলে পরিকল্পিত ভাবে আবু হাসান, অশোক, হাফিজুল, মফিজুল, আকবর গাজী, সাদেক আলী, দেবাশীষ মন্ডল, জয়দীপ বিশ্বাস, দিলিপ মন্ডলসহ অজ্ঞাতনামা আসামীরা বেআইনী জনতাবদ্ধ হয়ে লোহার রড ও লাঠি সোটা নিয়ে মোটর সাইকেল আটকে অতর্কিত তাকে মারপিট করে রক্তাক্ত জখম ও মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে আহত করে। এসময় তার স্বর্ণের চেইন, নগদ টাকা, মোবাইল সেট নিয়ে নেয়। তার ব্যবহৃত টিভিএস-১১০ মোটর সাইকেল কেড়ে নেয়। স্থানীরা তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়িতে সংবাদ দেয়। ততক্ষনে মেম্বারের স্ত্রী কনিকা রানী বাছাড় ও ছেলে উৎসব আহত অবস্থায় মেম্বরকে আহত অবস্থায় পরিষদের বারান্ডা থেকে উদ্ধার করে। তারা মেম্বারকে মারপিটের কারন জানতে চাইলে তাদেরকেও এলোপাতাড়ী মারপিট, অসৎ উদ্দেশ্যে পরনের কাপড় টেনে ছিড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়, গলায় শাড়ি পেচিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিড়ে নেয়। পরে মেম্বরের পক্ষীয় লোকজন উপস্থিত হয়ে তাদেরকে তাদেরকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এব্যাপারে আহতের পরিবার প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা কেেরছন।
হারাইয়াছে
আমার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজি: কার্ড ও মুল নম্বরফর্দ যার রোল-২১৯, কেন্দ্র- আশাশুনি, বিভাগ- মানবিক, পাশের সন- ১৯৮৯, রেজি: নং- ৪১২৫৭, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজি: কার্ড ও মুল নম্বরফর্দ যার রোল নং- ৩৫, কেন্দ্র- আশাশুনি, বিভাগ- বানিজ্য, পাশের সন- ১৯৯১, রেজি: নং- ৩৩৮২৪, উভয় বোর্ড- যশোর ও বিকম (পাশ) পরীক্ষার প্রবেশপত্র, রেজি: কার্ড ও মুল নম্বরফর্দ যার রোল- ১৬৭২৯৯, কেন্দ্র- আশাশুনি, পাশের সন- ১৯৯৫, রেজি: নং- ২৮৪০৩, বোর্ড- জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর হারাইয়া গেছে। যার জিডি নং- ৮০, তারিখ- ০২/১১/২০২২ ইং, আশাশুনি থানা। – নিরঞ্জন কুমার সরকার, মোবাইল নং- ০১৭২০-৫৮৭০৫৪।

