ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সিত্রাংয়ে ঘর ভেঙে যাওয়ায় অটো চালক পরিবারের মানবেতর জীবন-যাপন

dainikkhobor
নভেম্বর ১, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ আক্টোবর বয়ে যাওয়া প্রাকৃতিক দূযোর্গ সিত্রাংয়ের আঘাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেল্লাল সরদার নামে এক অটো চালকের বসত ঘর বিধ্বস্ত হয়ে যায়। অর্থাভাবে ঘর তুলতে না পারায় গত এক সপ্তাহ ধরে পরিবারের ৪ সদস্য খোলা আকাশের নিচে পলিথিন ঝুলিয়ে বসবাস করছেন। বেলাল সরদার উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চিত্রা পতাকাটা গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সিত্রাংয়ের আঘাতে বেলাল সরদারের বসত ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পাশে পড়ে আছে। এ কারনে গোটা পরিবার মানবেতর জীবন-যাপন করছে। বেলাল সরদার দাবী করেছেন এ ঘর ভেঙে যাওয়ার তার সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে। অর্থাভাবে তিনি ঘর তুলতে পারছেন না।স্থানীয় ইউপি সদস্য মো. নাসির হোসেন ফরাজি বলেন, সিত্রাংয়ের আঘাতে বেলাল সরদারের বস ঘর ভেঙে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে পরিবারের ৪ সদস্য খোলা আকাশের নিচে পলিথিন ঝুলিয়ে বসবাস করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।