ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে একই স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত -২ আহত-৪

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
অক্টোবর ২৭, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২ আহত-৪ বুধবার(২৭ অক্টোবর ২২) দুপুর ২টার দিকে কালীগঞ্জ থেকে যশোর মুখি রুপসা পরিবহনের একটি বাস কালীগঞ্জে, যশোর – ঝিনাইদহ মহাসড়কের মল্লিনগর এলাকায় কওসার মিয়ার ইট ভাটার সামনে এক আলমসাধু কে চাপাদিলে ঘটনা স্থলে দুইজন হয়।পরে আহত ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তার অবস্থা আশংকা হওয়ার কারণে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতরা হলেন উপজেলার পিরোজপুর গ্রামের দুঃখী মাহমুদের ছেলে গাছ ব্যবসায়ী নুর ইসলাম (৬০) ও মঙ্গলপৈতা গ্রামের রফি বিশ্বাসের ছেলে আচান (৪০) আলম সাধু ড্রাইভার। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী নূর ইসলাম বুধবার রাত ১১টার দিকে মারা যায়।তিনি মহাসড়ক এর পাশে বনজ বিভাগের গাছ ক্রয় করে গাছ কাটা শ্রমিক দের সাথে গাছ কর্তনের দেখভাল করছিলেন।বুধবার দুপুরে রুপসা পরিবহন ইঞ্জিন চালিত আলমসাধু গাড়ি ধাক্কা দেয়,পরে আলমসাধু গিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা নূর ইসলাম কে স্ব জোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়েছিল।এরপর তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা পর তার অবস্থা আশংকাজনক হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।পরে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করার পর রাত ১১টার মারা যায়। এছাড়া একই স্থানে বুধবার বিকাল ৪টার দিকে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় জিয়া (৩৫) নামে এক গাাছকাটা শ্রমিক নিহত হয়েছে। সে খামারাইল গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে। এসময় আরও তিনজন আহত হন আহতরা হলেন পন্নাতলা গ্রামের রমজান আলির ছেলে আব্দুল (৩৫) একই গ্রামের সুরাব আলি মন্ডলের ছেলে রিয়াজুল ইসলাম (২০) ও বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে আসাদুল (২৫) সবাই গাছকাটা শ্রমিক বলে জানা গেছে। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, ফায়ার সার্ভিসের একটি গাড়িতে জিয়া নামের এক ব্যক্তি মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে, তারা আশঙ্কামুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কালীগঞ্জ থেকে (ঢাকা মেট্রো গ-২৭৮৭০৭) নম্বরের একটি প্রাইভেট গাড়ি দুইজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে যশোরের দিকে যাচ্ছিল। এসময় মোবারকগঞ্জ সুগার মিলের পাশে মল্লিকনগরে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকাটা শ্রমিকদের চাঁপা দিয়ে কলাবাগানের মধ্যে চলে যায়। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।