ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পানিবন্ধী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
অক্টোবর ২৫, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পানিবন্দী হওয়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ৫ হাজার মানুষের মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মিলন তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান দোলোয়ার হোসেন আকন, রিয়াজুল আলম ঝনো, শারমীন জাহান, নাসির হোসেন হাওলাদার সহ বিভিন্ন জন প্রতিনিধি ও সিপিপি সদস্যরা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং-এ উপজেলায় উল্লেখযোগ্য তেমন ক্ষতি হয়নি। তবে বৃষ্টির কারণে পানি বন্দী হয়ে যাওয়া মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া বাজার, হোগলপাতি, গোলবুনিয়া, আমতলী বাজার, বড় মাছুয়া বাজার, বড় মাছুয়া লঞ্চঘাট, খেজুর বাড়িয়া ও বেতনোর ইউনিয়নের মাঝেরচর এলাকায় মোট পাঁচ হাজার জন সাধনের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুকনো খাবারের মধ্যে ছিলো- চিড়া, মুড়ি, চিনি, টোস্ট, চাল, ডাল, লবণ ইত্যাদি। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের এরকম খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।