ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ অসহায় মাণুষের মাঝে জেপির ত্রাণ বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি :
অক্টোবর ২৫, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ অসহায় মাণুষের মাঝে গতকাল মঙ্গলবার জাতীয় পার্টিÑ জেপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বলেশ্বর নদের মোহনা কচাঁ ও পোনা নদী তীর বর্তী এলাকাসমূহের মধ্যে ভিটাবাড়ীয়া গুচ্ছগ্রাম,আবাসন প্রকল্প ছাড়াও পর্যায়ক্রমে উপজেলার তেলিখালী, গৌরীপুর, ইকড়ি,ধাওয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম,আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে চাল সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসকল স্থানে বিতরণ করেন জাতীয় পার্টিÑ জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আদিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিতরণ কাজে সহায়তা করেন উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, সহসভাপতি সৈয়দ আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক,ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল,সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাব্বির, উপজেলা যুবসংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার,স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি মো. মনির সরদার, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরদার,ছাত্রসমাজের আহবায়ক মেহেদী হাসান রাজু,সদস্য সচিব মাহাবুব শরীফ শুভ। উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ অসহায় মাণুষের মাঝে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার চরখালী ফেরিঘাট এলাকা এবং নদমুলা ইউনিয়নের চিংগুরিয়া এলাকায় মোট ১২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনা খাবার, চাল, ডাল, তৈল, লবন,চিনি,হলুদ,মরিচের গুরা সহ একটি প্যাকেজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এসময় বিতরণ কাজে সহায়তা করেন সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন এবং রেডক্রীসেন্ট এর স্বেচ্ছা সেবকদল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।