ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
অক্টোবর ২৫, ২০২২ ৪:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সদর উপজেলার বালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়।২৪ অক্টোবর সোমবার বিকালে বালিয়া ইউনিয়নের সোনাপাতিলা করিমা চৌধুরী হাফেজিয়া মাদ্রাসা মাঠে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী।ছোট বালিয়া করিমা ফাউন্ডেশনের আয়োজনে ও ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা (ডায়াবেটিক) হাসপাতালের সহযোগিতায় চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে করিমা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কাদেরুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউ রাজি স্বপন চৌধুরী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সদস্য রাজিউর রেজা খোকন চৌধুরী, সামিনুর রহমান জয় চৌধুরী, করিমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি রাজিউল ফারুক রুমেল চৌধুরী, ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা ডায়াবেটিক হাসপাতালের চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাফিবুল ইসলাম, চক্ষু বিভাগের মোঃ আজাদ আলী, করিমা ফাউন্ডেশনের সহ সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ ফেরদৌস রেজা রতন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান রেজা রিপন চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।