আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি। এই পতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর যশোরের কেশবপুরে বর্ণঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সড়কের নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলামের সঞ্চলনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উপদ্রেষ্টা রমেশ চন্দ্র দত্ত ও আশরাফুজ্জামান, আহŸায়ক হারুনার রশিদ বুলবুল। আরো উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সদস্য সচিব শরিফুল ইসলাম, সৈয়দ আকমল আলী, সাইদুর রহমান প্রমুখ।

