ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শুটিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়েছে পূজার

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২১, ২০২২ ৪:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

শুটিং করতে গিয়ে বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন পূজা নিজেই। প্রকাশিত ছবিতে দেখা যায়, পূজার বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। বালিশের ওপরে পা উঠিয়ে রেখেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন—‘ওকে, তার পর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া।’
কবে কোথায় এ দুর্ঘটনার শিকার হয়েছেন পূজা, তা অবশ্য জানাননি এ অভিনেত্রী। আরেকটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পূজা। তাতে দেখা যায়, বাঁ পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন পূজা। অর্থাৎ অসুস্থতা নিয়েই শুটিং করছেন এ অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এ সিনেমার শুটিং সেটে আঘাত পান তিনি। আগামী দুই সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।উল্লেখ্য, সম্প্রতি ৩২-এ পা দিলেন অভিনেত্রী পূজা। জন্মদিন উদযাপন করেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে। উপস্থিত ছিলেন সালমান খান, ভেঙ্কটেশ। ভাইজানের এ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি, প্রযোজনায় সালমান খান ফিল্মস। এ ছবিতে দেখা যাবে জগপতি বাবু, রাঘব জুয়াল, শেহনাজ গিল, পালক তিওয়ারি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।