ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির বাসে আগুন

মোঃ মনির হোসেন বিশ্বাস :
নভেম্বর ২৫, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুই তলা বিআরটিসি বাসটি যখন আব্দুল্লাহপুর ইউটার্ন নিতে যাচ্ছিল, তখনই কে বা কারা যেন আগুন ধরিয়ে দেয়। দ্রুত স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনও হতাহতের খবর নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি কে বা কারা এ ঘটনা ঘটালো।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হন বাসের চালক ও তার সহযোগী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।