ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জয় দিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করলো পাকিস্তান

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ৬, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু পাকিস্তানের। ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস।এদিন টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।টার্গেট তাড়া করতে নেমে ৪১ ওভারে ২০৫ রানেই অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে ৬৮ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৭ রান করেন বাস ডি লিড। ৬৭ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ৫২ রান করেন ওপেনার বিক্রমজিত সিং।এছাড়া ২৮ বলে ২৮ রান করে অপরাজিত থেকে দলের হারের ব্যবধান কিছুটা কমান লোগান ব্যান বেক। পাকিস্তানের ৮১ রানের বিশাল জয়ে ৩ উইকেট নেন হারিস রউফ। ২ উইকেটনেন হাসান আলি।শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস।আগে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে তারা ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। এরপর ফের ৩০ রানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৪৩.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫২ রান। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাদের ৭০ বলের ৬৪ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়না।কিন্তু শেষ দিকে ৩৪ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে গেলে, পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়। দলের হয়ে ৫২ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬৮ রান করেন সৌদ শাকিল। ৭৫ বলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৪৩ বলে চার বাউন্ডারিতে ৩৯ রান করেন মোহাম্মদ নওয়াজ। ৩৪ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করেন সহ-অধিনায়ক শাদাব খান।নেদারল্যান্ডসের হয়ে ৯ ওভারে ৬২ রানে ৪ উইকেট নেন বেস ডি লিড। ২ উইকেট নেন কলিন একারম্যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।