ঝিনাইদহ শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ভারতীয় ব্যবসায়ীর মৃত্যু, অপর পক্ষের দাবি স্ট্রোকে মৃত্যু।জানাগেছে, শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দু’পক্ষের মারামারিতে বিল্লাল হোসেন (৪৫) নামের ভারতীয় ব্যবসায়ী দেশের প্রবাসী বিল্লাল হোসেন (৪৫) মৃত্যু হয়েছে।রবিবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে ফরিদপুর এলাকায় পৌছালে তার মৃত্যু হয়।নিহত বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসায়ী ছিলেন ।গত রবিবার বেলা ১২ টার দিকে তিনি দেশে ফিরেছেন।বিল্লালের পুত্র জিহাদ জানান, শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের প্রতিবেশী শাকিলকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সাথে বাক–বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।তিনি আরও জানান, এরই জের ধরে রবিবার বিকেলে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে জিহাদের বাব বিল্লাল হোসেন আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে মৃত্যু হয়।ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, বিল্লালের মৃত্যু আঘাতজনিত নাকি স্ট্রোকে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

