ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৭৬৪ জন

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ৬, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু এখন মহামারী হিসাবে দেখাদিয়েছে । গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১০ জন মারা গেছেন। এরমধ্যে ৭ জন ঢাকার এবং ৩ জন ঢাকার বাইরের। এ নিয়ে জানুয়ারি থেকে আজ পর্যন্ত সর্বমোট ৩১৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৩শ’ ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪ হাজার ৬০৫জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৭৪২ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬৬ হাজার ৭৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৬০১ এবং ঢাকার বাইরে ৩১ হাজার ১৩১ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ২৪৮ জন এবং ঢাকার বাইরে ৬৫ জন মারা গেছেন। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৭২ জন। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ৭৪৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২৪জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৭৪১ জন। এর মধ্যে ঢাকায় ১১৪৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১৫৯৫ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।