ঝিনাইদহের শৈলকুপার কালি নদীতে গোসল করতে নেমে সোহাগ হোসেন (১৯) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রতিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।সোহাগ একই গ্রামের সাগর মোল্লার একমাত্র ছেলে এবং শৈলকুপা দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ির সামনে কালি নদীর ঘাটে ব্রিজের উপর থেকে লাপঝাপঁ দিয়ে গোসল করতে নামে।এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা।তারপরে তার লাশ নদীর পানিতে ভেসে উঠে।এ ভাবেই তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে। শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান এ ব্যাপারে থানায় এখনও মামলা হয়নি ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

