পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে ৯০ কেজি ওজনের ডলফিন উদ্ধার করেছে এলাকাবাসি। সোমবার সকাল ৬ টায় পৌরসভার শিববাটী ব্রিজ সংলগ্ন ভবেন্দ্র নাথ সানার বাড়ির সামনে নদীর চর থেকে এটা উদ্ধার করা হয়। রাতে জোয়ারের সময় এটা শিবসা নদীতে আসে।যা ভাটার সময় চর জেগে উঠায় আর নামতে না পারায় চরের বুকে আটকা পড়ে। এলাকাবাসী বিশাল আকৃতির এ ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করলে ততক্ষণে সেটা মারা যায়। স্থানীয় ভবেন্দ্র নাথ সানা জানান,সকালে উঠে তিন চরের মধ্যে একটি বিশাল আকারের মাছ দেখতে পায়। এর পর তিনি নিকটে যেয়ে দেখেন সেটা মাছ না একটা ডলফিন। পরে তা ডাঙ্গায় তুলে ওজন করে দেখে তার ওজন ৯০ কেজি।মৃত্যু ডলফিনটি দেখতে উৎসুক ‘শ’শ মানুষ শিবসা নদীর চরে ভিড় জমিয়েছে।
পাইকগাছায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনা জেলার পাইকগাছায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিট্যাল ল্যাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। ভার্চুয়ালী সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। স্বাগত বক্তৃতা করেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলি শেখ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে। উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল ওহাব। প্রশিক্ষক ছিলেন, ইমতিয়াজ আহমেদ ও মোঃ রবিউল ইসলাম। পাইকগাছা-কয়রার সমন্বয়কারী ছিলেন, মোঃ ইজাজ আহম্মেদ। এছাড়া শেখ রাসেল ডিজিট্যাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ রত শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

