ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চীনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

ডেস্ক রিপোর্ট :
মে ১৯, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

চীনের দক্ষিণাঞ্চলে শুক্রবার পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে পানিতে পড়ে ১১ যাত্রী নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিলেন। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে। মর্মান্তিক এ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন এবং তিনজন প্রাণে বেঁচে গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ভিয়েতনামের সঙ্গে লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ নিহত ও ২০ জন আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।