ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে ইসি

আওরঙ্গজেব কামাল :
মে ১৮, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইসিকে তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সার্থে ইসির নির্দেশনা মোতাবেক সব ধরনের সহযোগীতা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, ইসি বারবার বলছে, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি নির্বাচনের আইন-কানুনের পরিপন্থি কোনো কাজ করে, সেক্ষেত্রে ইসি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। গাইবান্ধা নির্বাচনে যাদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়োগকারী কর্তৃপক্ষকে বলা হয়েছে। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনো যাদের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে, তাদের বিষয়টা ত্বরান্বিত করতে বলা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য প্রয়োজন হলে তারা অনুমোদন চেয়েছেন। ইসি তাতে সম্মতি দিয়েছে। মাঠ থেকে তারা পর্যবেক্ষণ দিয়েছে যে, পাঁচ সিটি নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।