ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে এনজিও কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই – আটক ১

পিরোজপুর প্রতিনিধি :
মে ১৪, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে মো. মুঞ্জুর হোসেন (২৯) নামে এক এনজিও কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ মে) দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নির্মল ঘরামী (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গুরুতর আহত ওই এনজিও কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।আহত এনজিও কর্মী মঞ্জুর হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো. আনোয়র হোসেনের ছেলে ও ‘রিক’ নামের একটি এনজিও’র কর্মী। আর আটক নির্মল ঘরামী উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কর্নধর ঘরামীর ছেলে।এনজিওটির নাজিরপুর শাখা ব্যাবস্থাপক মো. সোহেল সরদার জানান, ওই দিন মঞ্জুর হোসেন ওই এলাকায় কিস্তি সংগ্রহ করে উপজেলা অফিসের দিকে ফিরছিলেন। এসময় ঘটনা স্থলে পৌঁছলে অভিযুক্ত ব্যক্তি তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সাথে থাকা প্রায় ৯৬ হাজার টাকা, স্বর্নের চেইন সহ মুঠোফোন ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় এবং তাকে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। স্থানীয় গ্রাম পুলিশ সহ স্থানীয়রা ওই দৃশ্য দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দিপান্বিতা দেবনাথ জানান, তার হাতে, বুকে, মুখে সহ শরীরের বিভিন্ন স্থানে ধাড়ালো অস্ত্রের অসংখ্য মারাত্মক কোপ রয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।