ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে লাইসেন্স বিহীন দুই করাত-কল মালিককে ৯ হাজার টাকা জরিমানা

Link Copied!

যশোরের কেশবপুরে লাইসেন্স বিহীন দুই করাত-কল মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমান আদালত। করাত-কল লাইসেন্স বিধিমালা ২০১২ আইনের ৩ এর ১ ধরা লংঘন করে অবৈধ ভাবে করাত- কল পরিচালনা করার অপরাধে একই আইনের ১২ নং ধরায় তাদেরকে ওই জরিমানা করা হয়। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান অভিযান চালিয়ে উপজেলার আলতাপোল গ্রামের তেইশমাইল বাজারের করাত-কল মালিক জিয়াউর রহমান (৪২) ও মঙ্গলকোট বাজারের করাত-কল মালিক আবুল কালাম (৪০) এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জিয়াউর রহমানকে ৪ হাজার টাকা ও আবুল কালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভুমি অফিসের পেশকার মোঃ জাহিদ হাসান শোভন, সাদ্দাম হোসেন সহ উপজেলা বন বিভাগের কর্মকর্তা গন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান বলেন, করাত-কল লাইসেন্স বিধিমালা ২০১২ আইনের ৩ এর ১ ধরা লংঘন করে অবৈধ ভাবে করাত-কল পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয় এবং লাইসেন্স করার জন্য বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।