ঢাকাসোমবার , ৮ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় অসহায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ নেতা কর্মীরা

Link Copied!

মাগুরা সদর উপজরলার বগিয়া ইউনিয়নের কৃষক আকলু মোল্লা, অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এদিকে মাঠে পেকে গেছে ধান। যে ধান দিয়ে চলবে তার পরিবারের সারা বছরের খাবার। এদিকে সংকেত জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আকাশে মেঘের ঘনঘটা কখন যেনো এসে পড়বে ঝড় বা শিলাবৃষ্টি, কিভাবে ফসল উঠাবে ঘরে তাই নিয়ে যখন দিশেহারা কৃষক আকলু মোল্যার অসহায় স্ত্রী রিভা বেগম। এ বিপদ মুহুর্তে তিনি জানতে পারেন মাগুরা জেলা যুবলীগ কৃষকদের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে। যুবলীগের সহযোগিতা পেতে শরণাপন্ন হয় বগিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রেজাউল এবং সাধারণ সম্পাদক মো. আলীর কাছে। তারা সঙ্গে সঙ্গে জেলা যুবলীগের আহবায়ক মো. ফজলুর রহমান কে বিষয়টি জানালে তিনি জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান, সাকিব হাসান তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে কথা বলে রাতেই সিদ্ধান্ত নিয়ে ভোর থেকেই জেলা আওয়ামী যুবলীগ নেতাকর্মীবৃন্দ কৃষক আকলু মোল্লার ধান কেটে দিবেন। যে কথা সেই কাজ গতকাল সকাল থেকেই লেগে যান ধান কাটতে। তার ধান কাটা শেষ হতেই আরেক কৃষক মনিরুজ্জামান তার সমস্যার কথা জানালে তার ধানও কেটে দেয় মাগুরা জেলা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ। তারা ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দেন। জেলা যুবলীগের আহবায়ক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন্দ্রীয় যুবলীগের কর্মসুচির অংশ হিসেবে সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে এবং মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখরের অনুপ্রেরনায় জেলা যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ ধান কাটতে ব্যস্ত। কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান যুগ্ম আহবায়ক আলী আহম্মদ আহাদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান মাধারণ সম্পাদক হামিদুল ইসলামের নেতৃত্বে নেতা কর্মীরা জেলার সর্বত্র অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দেয়ার কাজ করে যাচ্ছে। তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান নেতারা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।