ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় উঠতে শুরু করেছে দেশি জাতের লিচু

Link Copied!

মাগুরায় লিচুর ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে দেশী জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে। এ বছর লিচুর ফলন কম হলেও অন্তত ৩০ কোটি টাকার বাণিজ্য হবে বলে ধারণা করছেন স্থানীয় লিচু ব্যবসায়ী ও চাষিরা। জানা গেছে , জেলার হাজরাপুর , ইছাখাদা , রাউতড়া , খালিমপুর , হাজীপুর , রাঘবদাইড়, নড়িহাটি , শিবরামপুর রাজাপুর রাড়ীখালি সহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়েছে । এ সমস্ত এলাকায় তিন হাজারেও বেশি বাগান রয়েছে। যেখানে দেশী জাতের পাশাপাশি বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর বাগান গড়ে উঠেছে। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর ও রাঘবদাইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৬৮০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। বাগান গড়ে উঠেছে ২১০০টি। এছাড়া অন্যান্য ইউনিয়নে আরো কয়েক হাজার বাগানে লক্ষাধিক গাছ রয়েছে। এ বছর লিচুর ফলন কম হলেও ৩০ কোটি টাকার লিচু পাওয়া যাবে বলে লিচু চাষিরা মনে করছেন। ইতিমধ্যে এ সব বাগানের স্থানীয় জাতের লিচু মাগুরা শহরের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে। যেখানে প্রতি শত লিচু দেড় থেকে দুই শত টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।