ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউই মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারবে না : আনোয়ার হোসেন মঞ্জু

ভান্ডারিয়া প্রতিনিধি :
মে ৪, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউই মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। যেকোন ভাবে এলাকার শান্তি-শৃঙ্খলা, সকলের বসবাসের পরিবেশ অক্ষুন্ন রাখতে হবে। আমাদের স্বাভাবিক জীবনযাপনের অবস্থা, ইফতারসহ ধর্মীয় আচার-আচরণ পালনের বিষয় যারা সুযোগ বিনষ্ট করে তাদের জনগণ তথা আল্লাহ দমন করবে। তিনি বৃহস্পতিবার (৪মে) রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সদরে জাতীয় পার্টি-জেপি’র এক সংক্ষিপ্ত সমাবেশে আরও বলেন, দেশে নির্বাচন হবেই। আজ হোক কাল হোক জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সকল স্তরের বিভিন্ন অস্থিরতা-অনিশ্চিয়তা দূরীভুত হবে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি। সমাজে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যেসব হানাহানি-দ্ব›দ্ব-সংঘাত মাঝে মাঝে মাথা চাড়া দেয় সেগুলো আমাদের ধৈর্য্যরে সাথে প্রতিহত করতে হবে। উস্কানিমূলক শ্লোগান তথা কোন বক্তব্য দেয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি কেউ উস্কানিমূলক কথা বলে তাহলে চুপচাপ থেকে মনে রাখতে হবে তারা দুর্বল বলেই উস্কানি দেয়। কোন ধরণের সহিংস তৎপরতা চালালে তা পরবর্তীকালে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় ধরণের বিপর্যয়ে ঘটে যেতে পারে। আমরা ভাÐারিয়াবাসী সঠিক অবস্থানে আছি এবং এ অবস্থা ধরে রাখতে চাই। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আল্লাহ এবং জনগণ আমাদের সাথে আছেন। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর উপরে এবং জনগণের উপরে নির্ভর করে দেশ পরিচালনা করেন। তাঁকে আমাদের অনুসরণ করতে হবে। যে পর্যন্ত বেঁচে আমি আল্লাহ রহমতে আমাদের কেউ ঠেকাতে পারবে না। আমরা আল্লাহ কাছে নিয়ামত চাই। ভাÐারিয়ার সাথে পার্শ্ববর্তী দু’একটি উপজেলার মধ্যে অবশ্যই তফাৎ রয়েছে। এ অবস্থা আমাদের ধরে রাখতে হবে এবং আগামীতে অতীতের মত দ্ব›দ্ব-সংঘাত পরিহার করে এক হয়ে থাকতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই পরষ্পরের আত্মীয় এবং সুখ-দুঃখের সাথী। ৩৮ বছরে কারও উপরে সংহিসতা করতে দেয়া হয়নি। সম্প্রতি ভাÐারিয়ায় ইফতার মহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানের উপরে হামলা চালানো হয়েছে। যা রোজার মাসে ইহুদীদের প্যালেস্টাইনের নাগরিকদের উপর হামলার শামিল। তিনি আরও বলেন, রাজনীতি আর ঠিকাদারী এক নয়। যারা রাজনীতি করবেন তাদের ঠিকাদারী থেকে দূরে থাকতে হবে। আমাদের নিয়ামতদাতা আল্লাহতালা। কাইজ্জা-বিবাদ করা থেকে সকলকে বিরত থাকতে হবে। আমরা অতীত কাল থেকে এই জাতীয় দ্ব›দ্ব-সংঘাত বর্জন করে এলাকার উন্নয়নের কাজ করে এসেছি। যে কারণে আল্লাহ রহমতে জনগণ আমাদের সাথে রয়েছে। যারা সমাজের স্বাভাবিক অবস্থা নষ্ট করতে চায় তাদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করা হবে। নির্বাচনের সময় এসব হামলাকারীরা পালিয়ে যাবে। আমরা আল্লাহর উপর এবং জনগণের উপর আস্থা রেখে চলি বলেই দীর্ঘ ৩৮ বছর ধরে মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে আছি। আল্লাহর ইচ্ছায় যতদিন বেঁচে থাকব ততদিন আমাদের এই অবস্থান থেকে কেউ হটাতে পারবে না। ভান্ডারিয়া কলেমা চত্বরে জাতীয় পার্টি-জেপি’র কার্যালয় অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপি’র উপজেলা কমিটির নির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, গৌরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জেপি’র উপজেলা সহ সভাপতি মজিবুর রহমান চৌধুরী, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম খোকন সিকদার, পৌর কাউন্সিল আব্দুল কাদের হাওলাদার, জেপি’র নেতা মিজানুর রহমান সেন্টু মোল্লা, জেপি নেতা রেজা আহমেদ দুলাল, জামাল উদ্দিন লিটন, পৌর জেপি’র সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহবায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশীদ সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি’র আহবায়ক মনির সরদার, পৌর যুব সংহতির সদস্য সচিব সাইদুল ইসলাম মুন্সি, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর ছাত্র সমাজের আহŸায়ক মাহবুব শরীফ শুভ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।