ঢাকারবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শতাধিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হল এফবিজেও এর বার্ষিক বনভোজন

নারায়ণগঞ্জ থেকে জান্নাত জাহা :
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আনন্দ আর উদ্দীপনায় ঐক্যবদ্ধ থাকুক সাংবাদিকদের পথচলা’এ স্লোগান নিয়ে শতাধিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের  বার্ষিক বনভোজন, আলোচনা সভা ও গুণীজন সম্মান  অনুষ্ঠান অনুষ্ঠিত। বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের   আয়োজনে  ও ঢাকা প্রেসক্লাবের সহযোগিতায় শনিবার  দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার প্রাচীন রাজধানী পানামা  নগরীতে বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে বার্ষিক বনভোজন  এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন  দাবি নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের  চেয়ারম্যান  এস এম মোরশেদ । তিনি এ সময় বলেন  আমরা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সাংবাদিকরা যতক্ষণ ঐক্যবদ্ধ না হবে ততক্ষণ   আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।  তিনি বলেন  সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের বাসস্থান, সাংবাদিকের মাসিক ভাতা প্রদান, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ   কোটার ব্যবস্থা করতে হবে। এ সময়    আরো বক্তব্য রাখেন এফবিজেও এর মহাসচিব  এস এম হানিফ আলী, ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা  এডভোকেট মুতাসি বিল্লাহ, বাংলাদেশ রিপোর্টার সোসাইটির চেয়ারম্যান ও  দৈনিক অভিযোগ পত্রিকার সম্পাদক আজিজ মাহফুজ, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ও   জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার  প্রকাশক ও সম্পাদক  আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ  ন্যাশনাল নিউজ ক্লাবের  ভাইস চেয়ারম্যান ও  দৈনিক দিনের আলো পত্রিকার প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও  এসটিভি বাংলা নির্বাহী পরিচালক  মোঃ দেলোয়ার হোসেন, এফবিজেও’র সাংগঠনিক সম্পাদক দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান ( দিপু) বাংলাদেশ এডিটরস ফরম এর মহাসচিব ও  ইংরেজি দৈনিক প্রেজেন্ট টাইমে  প্রকাশক ও সম্পাদক ওমর জালাল, চিত্রনায়ক দ্বিতীয় মান্না,  বাংলাদেশ প্রেসক্লাবের মহাসচিব  মোঃ ফরিদ খান,এফবিজেও এর   অর্থ সম্পাদক ও  নবজাগরণ পত্রিকার সম্পাদক  আবু তাহের পাটোয়ারী,যুগ্ম মহাসচিব মোঃ মামুন ইবনে হাতেমী, মোঃ আনোয়ার হোসেন; মোঃ মনির আহমেদ পাটোয়ারী , সান টেলিভিশনের চেয়ারম্যান  এম এম তোহা,    দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা   মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া,জুরাইন প্রেসক্লাবের সভাপতি  সোহেল আহমেদ,মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক রাশিদা অমিত অনি , আশুলিয়ার সাংবাদিক সমন্বয় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদা  আহমেদ চিশত, অধিকার ডেভেলপমেন্ট সোসাইটির  ঢাকা জেলার সভাপতি  মোঃ    সোহরাব মিয়া, বাংলাদেশ মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস  এম মনিরুজ্জামান,  দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের   কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক   কেএম মোহাম্মদ হোসেন রিজভী,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ঢাকা জেলার সাধারণ সম্পাদক    মো: শামীম আহমেদ ,  নারায়ণগঞ্জ জেলার
সভাপতি  মুক্তার হোসেন , কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাত জাহ ,  বাংলাদেশ মানবাধিকার কমিশনের   আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক  মো সোহেল রানা ,  বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফরমের  সাধারণ সম্পাদক  মোহাম্মদ রফিকুল ইসলাম  লিটন,  ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য  মোহাম্মদ জলিল উদ্দিন রাজন ভুঁইয়া, মোঃ শহিদুল ইসলাম, মোকাম্মেল মোল্লা,  মোঃ আনোয়ার হোসেন,  রায়হান, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো: শাহাদাত মোল্লা, অধিকার ডেভেলপমেন্ট সোসাইটির আশুলিয়া থানার  সভাপতি নূর মোহাম্মদ ,সাধারণ সম্পাদক  মোফাজ্জল হোসেন রাজু,মীর জিসান হোসেন তৃপ্তি, মাজেদুল ইসলাম, মোঃ ফজর আলী গাজী,  মোহাম্মদ  শাহী মাসুদ  রানা, সানাউল্লাহ ভূইয়া, পপি,প্রমূখ। এ সময়  ক্রিয়া প্রতিযোগিতা, কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।