ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে চাকুরীর নিয়োগ পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের ঘটনায় মামলাঃ গ্রেফতার—৪

Link Copied!

ঠাকুরগাঁওয়ে চাকুরীর নিয়োগ পরীক্ষা কেন্দ্রে নকল প্রস্তুত, সরবরাহ ও গলযোগ সৃষ্টির অপরাধে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মীর নিয়োগের পরীক্ষায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ৫/৭ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার বিবরণে জানা যায়, ওই কেন্দ্রে সমাজসেবা অধিদফতরের সমাজকর্মীর নিয়োগের পরীক্ষা চলাকালীন একজন প্রার্থীর নিকট বিদ্যালয়ের পিয়ন নকল সরবরাহ করেন। এ সময় অপর পরীক্ষার্থীগণ চিল্লাহাল্লা শুরু করেন। পরক্ষনে উক্ত নকলটি নিয়ে ছিড়ে ফেলা হয়। পরে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাগণ এটি পূর্ব পরিকল্পিত ও এ কাজের সাথে বিদ্যালয়ের শিক্ষক ও পিয়নরা জড়িত জানার পর তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির এ ঘটনায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল, পিয়ন জহিরুল, ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল এবং পরীক্ষার্থী সফিকুলকে আটক করার নির্দেশ দিলে সদর থানা পুলিশ উল্লেখিত ৪ জনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় অন্যান্য আসামীরা হলেন, মোঃ সফিকুল ইসলাম (২৭), মোঃ জহিরুল ইসলাম—পিয়ন (৩৬), এটিএম কবির ইকবাল (৪৪), আহমেদ জিব্রীল (৩৫), মোঃ হাউজে কাউছার, সালেহা খাতুন, তাপস দেবনাথ, দিপ্তি রায় সহ অজ্ঞাতনামা ৫/৭ জন। শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৪ জনকে কারাগারে প্রেরন করা হয়। অপর আসামীরা পলাতক রয়েছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।